আমি বড্ড উন্মাদ


আমার ছুটতে ভাল্লাগে, দৌড়াতেও ভাল্লাগে।

আমার বদ্ধ ঘর ভাল্লাগে, একাকিত্বও ভাল্লাগে। 

আমার নিরবতা ভাল্লাগে, নির্জনতাও ভাল্লাগে। 

আমার লিখতে ভাল্লাগে, পড়তেও ভাল্লাগে। 

আমার হাসতে ভাল্লাগে, কাঁদতেও ভাল্লাগে। 

আমার ভালোলাগতে ভাল্লাগে, ভালবাসতেও ভাল্লাগে। 

আমার  অপমান ভাল্লাগে, অবহেলাও ভাল্লাগে।

আমার হঠাৎ হারিয়ে যেতে ভাল্লাগে, নিজেকে খুঁজে পেতেও ভাল্লাগে। 

আমার সব কিছুই ভাল্লাগে, না ভালোলাগা গুলোও ভাল্লাগে।

আমার উন্মাদনা ভাল্লাগে, বড্ড উন্মাদ হতেও ভাল্লাগে। 


_____পঙক্তি

Next Post
No Comment
Add Comment
comment url