স্মৃতিতে হাঁটতে দারুণ লাগে!


হটাৎ করে স্মৃতিতে হাঁটতে দারুণ লাগে!
অনেক দিন হলো মন খারাপ হয় না কিংবা অনেকদিন হলো ঠিকমতো হাসা হয় না, আর তখনি ডায়রির পাতা উল্টে অথবা কল্পনায় স্মরণিকা আওড়াতে প্রচন্ড প্রচন্ড ভালো লাগে।
মনেহয় যেন কত্তো দ্রুত দৌড়াচ্ছি; দৌঁড়ানোর গতি ক্রমশ বাড়ছে এবং বাড়ছে।
দাড়িয়ে থাকা স্তম্ভের ন্যায় অপ্রিয় সব ঘটনাকে পিছু ফেলে দৌড়চ্ছি।
মাঝে মাঝে মনেহয় সময়ই সব করছে, আমিই বুঝি দাড়িয়ে আছি!
দাড়িয়ে আছি আমি আর বাকি সব দ্রুত আমার বিপরীতে দৌড়চ্ছে!!
সময়কে সঠিক বিবেচনায় আনলে যেন অতিক্রান্ত সব হাতছানি দিয়ে ডাকছে!!
সেই হাতছানি মোটেই সুখকর নয়!

___চিরকুট

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url